Sylhet Today 24 PRINT

মেয়র আরিফের সমাবেশস্থল পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক |  ২৩ অক্টোবর, ২০১৮

সিলেটে ২৪ অক্টোবর বুধবার অনুষ্ঠিতব্য জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশস্থল রেজিস্টারী মাঠ পরিদর্শন করেছে সিলেট সিটি করপোরেশনের মেয়র ও বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী।

মঙ্গলবার (২৩ অক্টোবর) দুপুরে মেয়র আরিফুল হক চৌধুরী মাঠ পরিদর্শনে যান। সমাবেশে আরিফুল হক চৌধুরীর সভাপতিত্ব করবেন। 

অনুষ্ঠিতব্য সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। প্রধান বক্তা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

এসময় সেখানে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ইনাম আহমদ চৌধুরী, বিএনপির সহ ক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদসহ সিলেট জেলা ও মহানগর বিএনপির নেত্রীবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.