Sylhet Today 24 PRINT

জামালগঞ্জে গাঁজাসহ গ্রেপ্তার ২

জামালগঞ্জ প্রতিনিধি |  ২৩ অক্টোবর, ২০১৮

সুনামগঞ্জের জামালগঞ্জে ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২২ অক্টোবর) রাত ৮টার দিকে বড় ঘাগটিয়া ও রামনগর গ্রামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত ২ মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবত এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- জামালগঞ্জ সদর উপজেলার বড় ঘাগটিয়া গ্রামের প্রয়াত আ. লতিফের ছেলে তুলাই মিয়া (৩৫) এবং সাচনা বাজার ইউনিয়নের রামনগর গ্রামের প্রয়াত ফিরোজ মিয়ার ছেলে মঞ্জুর আলী (২৩)।  

জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আবুল হাসেম গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে, মামলা নং-৭।

তিনি আরও বলেন, মাদকের ব্যাপারে কোন ছাড় নেই। আমরা বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা কমিটির মিটিংয়ে অত্র উপজেলার বিভিন্ন এলাকার জনসাধারণের কাছে সহযোগিতা চেয়ে আসছি। মাদকের ব্যাপারে সকলের সহযোগিতা পেলে জামালগঞ্জকে মাদকমুক্ত করা সম্ভব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.