Sylhet Today 24 PRINT

ঢাকা থেকে মাধবপুরের ডাকাত গ্রেপ্তার

মাধবপুর প্রতিনিধি |  ২৩ অক্টোবর, ২০১৮

হবিগঞ্জের মাধবপুরের আলাউদ্দিন (৫৫) নামের এক ডাকাতকে ঢাকার ডেমরা এলাকার একটি কলোনি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ অক্টোবর) ভোররাতে মাধবপুর থানার একদল পুলিশ তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আলাউদ্দিন মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের বেঙ্গাডোবা গ্রামের নুর আলীর ছেলে।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী জানান, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে ডাকাতি, দস্যুতা, ডাকাতির চেষ্টা ও চুরির ৯টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.