Sylhet Today 24 PRINT

মাধবপুরে ভূমি অফিসের উদ্বোধন

মাধবপুর প্রতিনিধি |  ২৩ অক্টোবর, ২০১৮

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ৬৮ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত নোয়াপাড়া ইউনিয়ন ভূমি অফিস উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৩ অক্টোবর) দুপুরে সিলেট বিভাগীয় কমিশনার মেজবাহ উদ্দিন চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনটি উদ্বোধন করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ, স্থানীয় সরকার উপপরিচালক শফিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নুর ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মল্লিকা দে, সহকারী কমিশরার ভূমি মতিউর রহমান খান, চেয়ারম্যান সৈয়দ মো. আলমগীর প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.