Sylhet Today 24 PRINT

শমশেরনগরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

কমলগঞ্জ প্রতিনিধি |  ২৩ অক্টোবর, ২০১৮

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের সিংরাউলী গ্রামের নিজ বাড়িতে একটি নির্মাণাধীন ভবনে পানি দিতে দিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোনায়েম ইসলাম (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনাটি ঘটে। নিহত মোনায়েম সিংরাউলী গ্রামের প্রয়াত আব্দুল মতিনের ছেলে।

শমশেরনগর পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, সিংরাউলি গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে মোনায়েম ইসলাম (৩৫) নিজের নির্মাণাধীন ভবনে মোটরের সাহায্যে পানি দিচ্ছিলেন। হঠাৎ বৈদ্যুতিক সর্ট সার্কিট হলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। মোনায়েমের সাথে আর কেউ না থাকায় তার বিদ্যুতাড়িত হবার বিষয়টি প্রথমে কেউ জানেনি। পরে ভবনের নির্মাণ শ্রমিকরা আসলে মোনায়েমকে পড়ে থাকতে দেখেন। সাথে সাথে তাকে উদ্ধার করে প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে মৌলভীবাজার সদর হাসাপতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

শমশেরনগর ফাঁড়ির উপপরিদর্শক আবু সায়েম মো. আব্দুর রহমান বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.