Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা

কমলগঞ্জ প্রতিনিধি |  ২৩ অক্টোবর, ২০১৮

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিভিন্ন অপরাধে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

সোমবার (২২ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন।

তিনি জানান, অভিযানে মেয়াদোর্ত্তীণ খাদ্যপণ্য বিক্রয় করা, মূল্য তালিকা না রাখা, ওজনে কম দেওয়া, যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স না নেওয়াসহ বিভিন্ন অপরাধে ইয়াকুব এন্ড সন্সকে ৩ হাজার টাকা, মেসার্স আলম ব্রাদার্সকে ২ হাজার টাকা, হাসান এন্টারপ্রাইজকে ৬ হাজার টাকা, রুবেল মিয়ার ফলের দোকানকে ৩শত টাকাসহ মোট ১১ হাজার ৩শত টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

এ সময় অভিযানে সহযোগিতায় ছিল কমলগঞ্জ থানা পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.