Sylhet Today 24 PRINT

কয়েস লোদীকে ছেড়ে দিয়েছে পুলিশ, এখনো আটক ৬

নিজস্ব প্রতিবেদক |  ২৩ অক্টোবর, ২০১৮

সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীমের সুবাহনীঘাটস্থ বাসা থেকে শাহরিয়ার হোসেন চৌধুরী ও রেজাউল হাসান কয়েস লোদীসহ ৬ জন এবং উপশহর এলাকা থেকে আরো অন্তত ৪ জনকে আটকের পর যাচাইবাছাই শেষে ৬ নেতাকর্মীকে রেখে বাকিদের ছেড়ে দিয়েছে পুলিশ। ছাড়া পেয়েছেন মহানগর বিএনপির সহ সভাপতি কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদীও।

আজ মঙ্গলবার (২৩ অক্টোবর) রাত ১০টার দিকে কয়েস লোদীসহ বাকিদের ছেড়ে দেওয়া হয়। তবে এখনো পুলিশি হেফাজতেই আছেন ডা. শাহরিয়ার সহ ৬ নেতাকর্মী।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট কোতোয়ালি থানার সহকারী পুলিশ কমিশনার সাদেক কাওসার দস্তগীর।

তিনি বলেন, নগরীর সুবাহনীঘাট থেকে ডা. শাহরিয়ার, কয়েস লোদীসহ কয়েকজনকে আটক করে থানায় নিয়ে এসেছেন তারা। তবে যাচাই বাছাই করে কয়েস লোদীসহ কয়েকজনকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে, ডা. শাহরিয়ারসহ বাকিরা এখনো থানায় আছেন।

প্রসঙ্গত, বুধবার দুপুরে সিলেটে জাতীয় ঐক্য ফ্রন্টের প্রথম সমাবেশকে সামনে রেখে বিএনপির অনেক কেন্দ্রীয় নেতা এখন সিলেটে অবস্থান করছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.