Sylhet Today 24 PRINT

প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে মহানগর যুবলীগের অভিনন্দন

সিলেটটুডে ডেস্ক |  ২৩ অক্টোবর, ২০১৮

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে সিলেট-ঢাকা চারলেন সড়ক প্রকল্প অনুমোদন দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগর যুবলীগ।

 মঙ্গলবার (২৩ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিলেট মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খান মুক্তি, যুগ্ম আহ্বায়ক মুশফিক জায়গীরদার ও যুগ্ম আহ্বায়ক সেলিম আহমদ সেলিম এই অভিনন্দন জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ বলেন, আমাদের বিশাল গর্ব, আমাদের সাহস, আমাদের আলোর পথের দিশারী, দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সারা বিশ্বে সরকার প্রধানদের মধ্যে সৎ, আদর্শিক এবং দুর্নীতিমুক্ত রাষ্ট্রনায়ক শেখ হাসিনা। জাতির পিতা শেখ মুজিবুর রহমানের যোগ্য তনয়া হিসেবে বঙ্গবন্ধুর শতভাগ আদর্শ, ত্যাগ ও দেশপ্রেম মাথায় নিয়ে বাংলাদেশকে ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলা গড়ার ক্ষেত্রে এগিয়ে চলছেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.