Sylhet Today 24 PRINT

\'ডু অর ডাই\' আমরা মাঠে থাকবো: এ্যানি

নিজস্ব প্রতিবেদক |  ২৪ অক্টোবর, ২০১৮

বিএনপির প্রচার বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, 'ডু অর ডাই' আমরা মাঠে থাকবো ইনশাআল্লাহ। বুধবার (২৪ অক্টোবর) দুপুরে সিলেটের রেজিস্ট্রি মাঠে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশে তিনি এ কথা বলেন।

বিএনপির এ নেতা বলেন,  আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এখন আর পিছিয়ে যাবার রাস্তা নেই। তাই  'ডু অর ডাই' আমরা মাঠে থাকবো।

এর আগে দুপুর ১.৫৫ মিনিটে সিলেট নগরীর রেজিস্ট্রি মাঠে বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে ও ঐক্যফ্রন্টের সিলেট কর্মসূচির সমন্বয়ক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ পরিচালনায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দাবি আদায়ের আন্দোলনে যাওয়ার পূর্বে প্রথমবারের মতো সিলেট নগরীর রেজিস্ট্রি মাঠে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশটি শুরু হয়।

সকাল থেকেই ঐক্যফ্রন্টের সমাবেশে যোগ দিতে সিলেটের বিভিন্ন স্থান থেকে ছোট ছোট মিছিল সহকারে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন।

দুপুর হতেই সমাবেশ স্থলে আমান উল্লাহ আমান, জয়নাল আবেদিন ফারুক, মোহাম্মদ শাহজাহান, খন্দকার মুক্তাদির, জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামিমসহ কেন্দ্রীয় ঐক্যফ্রন্টের নেতারা হাজির হন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.