Sylhet Today 24 PRINT

রেজিস্ট্রি মাঠের সমাবেশে ড. কামাল

নিজস্ব প্রতিবেদক |  ২৪ অক্টোবর, ২০১৮

সিলেটে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশেস্থলে এসে পৌঁছেছেন ঐক্যফ্রন্টের প্রধান নেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন।

বুধবার (২৪ অক্টোবর) ২টা ২৭ মিনিটে তিনি রেজিস্ট্রি মাঠে সমাবেশস্থলের মঞ্চে এসে পৌঁছান।

মঙ্গলবার বিকেলে বিমানযোগে তিনি সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরে পৌঁছেন। এ সময় সুলতান মোহাম্মদ মনসুর আহমদসহ ঐক্যফ্রন্টের আরও কয়েকজন নেতা তাঁর সাথে সিলেট আসেন।

বুধবার দুপুর ১টা ৫৫ মিনিটে রেজিস্ট্রি মাঠে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে ও ঐক্যফ্রন্টের সিলেট কর্মসূচির সমন্বয়ক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ পরিচালনায় সমাবেশটি শুরু হয়।

সকাল থেকেই ঐক্যফ্রন্টের সমাবেশে যোগ দিতে সিলেটের বিভিন্ন স্থান থেকে ছোট ছোট মিছিল সহকারে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন।

দুপুরেই সমাবেশস্থলে আমান উল্লাহ আমান, জয়নাল আবেদিন ফারুক, মোহাম্মদ শাহজাহান, খন্দকার মুক্তাদির, জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামিমসহ কেন্দ্রীয় ঐক্যফ্রন্টের নেতারা হাজির হন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.