Sylhet Today 24 PRINT

জামালগঞ্জে লাইসেন্সবিহীন বীজ ধান বিক্রয়ের অভিযোগ

জামালগঞ্জ প্রতিনিধি |  ২৪ অক্টোবর, ২০১৮

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় লাইসেন্সবিহীন বীজ ধান বিক্রয়ের অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (২৪ অক্টোবর) বিকেলে জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করা হয়। অভিযোগ করেন ফেনারবাঁক ইউনিয়নের গজারিয়া বাজারের বীজ ডিলার মো. আবু ছালেহ চৌধুরী।

লিখিত অভিযোগ থেকে জানা যায়, উপজেলার ৩নং ফেনারবাঁক ইউনিয়নের গজারিয়া বাজারের সরকার অনুমোদিত বিএডিসি বীজ ডিলার মো. আবু ছালেহ চৌধুরী, লাইসেন্স নং ৯৯৬। বিধি মোতাবেক বীজ ধান বিক্রয়ের জন্য কথা থাকলেও কামদরপুর গ্রামের মৃত রুস্তম আলী এর ছেলে জিল্লুর রহমান ও একই গ্রামের মুকবুল হোসেন উভয় লাইসেন্সবিহীন কামধরপুর বাজারে আলাদা দোকানে অবৈধভাবে বীজ ধান বিক্রয় করছে। অবৈধভাবে বীজ ধান বিক্রয়ের কারণে আমার দোকানের বীজ ধান বিক্রয় কমে যাচ্ছে, যার দরুন আমার দোকানটি বন্ধ হওয়ার উপক্রম। এমতাবস্থায় অবৈধ বীজ ধান বিক্রেতার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের আবেদন জানাচ্ছি।

এ ব্যাপারে মুঠোফোনে যোগাযোগ করা হলে জামালগঞ্জ উপসহকারী কৃষি অফিসার রামেন্দ্র চন্দ্র কর বলেন, ঘটনাস্থলে গিয়ে দেখি বীজ নিয়েছে। বীজ যাতে বিক্রয় না হয় সেই ব্যাপারে সর্তক করে দিয়েছি।

জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম আল ইমরান বলেন, অভিযোগ পেয়েছি, তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.