শ্রীমঙ্গল প্রতিনিধি | ২৪ অক্টোবর, ২০১৮
চতুর্থ জাতীয় উন্নয়ন মেলায় উপজেলা ক্যাটাগরিতে সিলেট বিভাগে ২য় স্থান অর্জন করেছে শ্রীমঙ্গল উপজেলা।
বুধবার (২৪ অক্টোবর) শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।
সিলেট বিভাগের ৪টি জেলার সবকয়টি উপজেলা তাদের নিজ জেলার ব্র্যান্ডিং পণ্য ও ব্র্যান্ডিং কার্যক্রম প্রদর্শন করে মেলায় আগত দর্শনার্থীদের মাঝে তুলে ধরে। এতে শ্রীমঙ্গল উপজেলাকে সিলেট বিভাগের মধ্যে দ্বিতীয় শ্রেষ্ঠ উপজেলা নির্বাচিত করা হয়।
উল্লেখ্য, ৪-৬ অক্টোবর পর্যন্ত সারাদেশে সকল জেলা ও উপজেলায় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড জনসাধারণের কাছে তুলে ধরতে উন্নয়ন মেলার আয়োজন করা হয়।