Sylhet Today 24 PRINT

জনসভা থেকে ফেরার পথে মুক্তাদিরসহ বিএনপির অন্তত ২০ নেতাকর্মী আটক

নিজস্ব প্রতিবেদক |  ২৪ অক্টোবর, ২০১৮

সিলেটের জাতীয় ঐক্যফ্রন্ট আয়োজিত জনসভা থেকে ফেরার পথে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সহ বিএনপির ২০/২৫ জন নেতাকর্মীকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী।

বুধবার (২৪ অক্টোবর) সিলেট নগরীর উপশহর এলাকার একটি অভিজাত হোটেলের সামনে থেকে খন্দকার আব্দুল মুক্তাদিরকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ।

আলী আহমদ জানান, সিলেটের রেজিস্ট্রারি মাঠে জাতীয় ঐক্যফ্রন্ট আয়োজিত জনসভা থেকে ফেরার পথে তাকে আটক করা হয়েছে। এছাড়া নগরীর বিভিন্ন এলাকা থেকে বিএনপির আরো ২০/২৫ জন নেতাকর্মীকেও আটক করা হয়েছে।

এ বিষয়ে সিলেট কোতোয়ালী থানার কোতয়ালী থানার এসি গোলাম সাদেক কাউসার দস্তগীর জানিয়েছেন, জিজ্ঞাসাবাদের জন্য খন্দকার আব্দুল মুক্তাদিরকে আটক করা হয়েছে।

তিনি আরো বলেন, বর্তমানে পুলিশের একাধিক টিম কাজ করছে। বাকি নেতাকর্মী আটকদের বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। রাত ১০টার পর বিস্তারিত জানানো হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.