Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে যুবদল সভাপতি গ্রেপ্তার

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ২৪ অক্টোবর, ২০১৮

সিলেটের গোলাপগঞ্জে জাহাঙ্গীর আহমদ চৌধুরী (৪৬) নামে এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ অক্টোবর) গভীর রাতে নিজ বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পশ্চিমভাগ বাখরপুর গ্রামের মৃত বদর উদ্দিন চৌধুরীর ছেলে এবং ভাদেশ্বর ইউনিয়ন যুবদলের সভাপতি। বুধবার (২৪ অক্টোবর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ অভিযান চালিয়ে জাহাঙ্গীর আহমদকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফজলুল হক শিবলীর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিশেষ ক্ষমতা আইনের মামলায় জাহাঙ্গীর আহমদ চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.