Sylhet Today 24 PRINT

রাজন হত্যা: আরেক আসামি দুলাল গ্রেফতার

সিলেটটুডে ডেস্ক |  ১৫ জুলাই, ২০১৫

রাজন হত্যার ঘটনায় নির্যাতনের ভিডিও চিত্র দেখে দুলাল আহমেদ (২৫) নামে আরও এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৫ জুলাই) বেলা পৌনে ৩টার দিকে শহরতলীর কুমারগাঁও শেখ পাড়া এলাকায় তাকে গ্রেফতার করা হয়েছে।

রাজন হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

এ ঘটনায় এখন পর্যন্ত সাতজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন-মুহিত আলম ও তার স্ত্রী লিপি বেগম, ময়না মিয়া (ওরফে বড় ময়না), ফিরোজ আলী ও আসমদ উল্লাহ, দুলাল আহমেদ ও কামরুল।

এদের মধ্যে কামরুলকে সৌদি আরবের জেদ্দায় গ্রেফতার করা হয়েছে বলেও জানায় পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.