Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে সড়ক নিরাপত্তা বিষয়ক সেমিনার ও গুণীজন সম্মাননা

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ২৫ অক্টোবর, ২০১৮

নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল শাখার উদ্যোগে সড়ক নিরাপত্তা বিষয়ক সেমিনার ও ৫১ জন গুণী ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ অক্টোবর) সকালে শহরতলির কলেজরোডস্থ স্টার কমিউনিটি সেন্টারে এই সড়ক নিরাপত্তা বিষয়ক সেমিনার ও গুণীজন সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে ছিলেন সাবেক সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হরিপদ রায়। নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি আমজাদ হোসেন রনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল) মো. আশরাফুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. সোহেল রানা, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী, নিসচা সিলেট মহানগরের সভাপতি এম ইকবাল হোসেন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.