Sylhet Today 24 PRINT

রাজন হত্যাকারীদের বিচার দাবিতে হবিগঞ্জে মানববন্ধন

হবিগঞ্জ প্রতিনিধি |  ১৫ জুলাই, ২০১৫

সামিউল আলম রাজন হত্যাকারীদের বিচার দাবিতে হবিগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কয়েকটি সংগঠন।

আজ বুধবার সকালে শহরের সাইফুর রহমান টাউন হলের সামনে বর্ণমালা খেলাঘর ও ব্যঞ্জনবর্ণ সাংস্কৃতিক ক্লাবের ব্যানারে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন সেন্ট্রাল ক্রিয়েটিভ কলেজের অধ্যক্ষ প্রফেসর ইকরামুল ওয়াদুদ, সাবেক পৌর মেয়র শহীদ উদ্দিন চৌধুরী, বিএমএ সাধারণ সম্পাদক ডাঃ অসিত রঞ্জন দাশ, খেলাঘর সংগঠক বাদল কুমার রায়, পীযুষ চক্রবর্তী, দীপুল কুমার রায়, অ্যাডভোকেট বিজন বিহারী দাস, শিশূ সংগঠক নূরুল আমিন, সংগঠক হুমায়ূন খান, সুধাংশু সূত্রধর প্রমুখ।

বক্তারা বলেন, রাজন হত্যায় জড়িতদের সকলকে অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.