Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে জেএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

কমলগঞ্জ প্রতিনিধি |  ২৫ অক্টোবর, ২০১৮

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা গুড নেইবারস বাংলাদেশ মৌলভীবাজার সিডিপির আয়োজনে আদমপুর ইউনিয়নের বিভিন্ন হাইস্কুলের ২২০ জন জেএসসি পরীক্ষার্থীদের বিদায় ও আশীর্বাদ প্রদান অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (২৫ অক্টোবর) বিকাল ৩টায় আদমপুর এ কে বাংলা স্কুল মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জেএসসি পরীক্ষার্থীদের পরীক্ষার সামগ্রী হিসেবে ১টি হার্ডবোর্ড ও কলম বিতরণ করা হয়।

গুড নেইবারস বাংলাদেশ মৌলভীবাজার সিডিপির প্রজেক্ট ম্যানেজার রিমো রনি হালদারের সভাপতিত্বে ও এ কে বাংলা স্কুলের শিক্ষক সুরচন্দ্র সিংহের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মতিন, কমলগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি প্রনীত রঞ্জন দেবনাথ, গুড নেইবারস বাংলাদেশ এর প্রজেক্ট ডা। শ্রী নিবাস দেবনাথ, এশিয়ান এইজ প্রতিনিধি মোনায়েম খান, শিক্ষক রঞ্জিত কুমার সিংহ, এ কে বাংলা স্কুলের সভাপতি যতিন্দ্র কুমার সিংহ।

অনুষ্ঠানে বক্তারা জেএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনা করে ভালভাবে পরীক্ষায় অংশগ্রহণের আহবান জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.