Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে খালেদার মুক্তি চেয়ে কাফনের কাপড় পরে ছাত্রদলের বিক্ষোভ

হবিগঞ্জ প্রতিনিধি |  ২৫ অক্টোবর, ২০১৮

হবিগঞ্জে খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের বিরুদ্ধে রায়ের প্রতিবাদে কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা ছাত্রদল।

বৃহস্পতিবার (২৫ অক্টোবর) সকালে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহ্‌ রাজীব আহমেদ রিংগণের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।  মিছিলটি শহরের শায়েস্তানগর পয়েন্ট থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক অতিক্রম করে হবিগঞ্জ পৌরসভা কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় এ সময় ছাত্রদল নেতৃবৃন্দ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবি জানান এবং তারেক রহমানের বিরুদ্ধে রায়ের প্রতিবাদ জানিয়ে সকল বন্দিদের মুক্তির দাবি করেন।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন- সৈয়দ জনি আহমেদ, জসিম মাহমুদ, মুর্শেদ আলম, মহসিন আলী মিশু, রাজিব আহমেদ হৃদয়, আমিনুল ইসলাম, মাজহারুল ইসলাম রাব্বী, কাউছার আহমেদ রনি, সৈয়দ আশরাফ আহমেদ, সজীব আহমেদ হৃদয়, পরান আহমেদ, আরফিন আবদাল রিয়াদ, শাহ আমিন, আরিফ খান, শামছুল আলম রিপন, আব্দুল্লাহ পারভেজ, শামিম আহমেদ, মিজবাহ উদ্দিন ছাদেক, মুবারক আহমেদ, কাউছার আহমেদ, তরিকুল ইসলাম রাজিব, মবিন আহমেদ। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.