Sylhet Today 24 PRINT

শাহজালাল লতিফিয়া কোরআন প্রশিক্ষণ কোর্স কেন্দ্রে কোরআন প্রশিক্ষণ সম্পন্ন

ডেস্ক রিপোর্ট |  ১৫ জুলাই, ২০১৫

নগরীর নূরে আলা কমিউনিটি সেন্টারে শাহজালাল লতিফিয়া কোরআন প্রশিক্ষণ কোর্স কেন্দ্রের মাসব্যাপী কোরআন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান ও হামদ্, নাত, কসিদা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান বুধবার দুপুরে অনুষ্ঠিত হয়। 

বশিরুল হকের সভাপতিত্বে ও আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট আলিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল মুছাব্বির এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব আব্দুর রশীদ শিপন, এডভোকেট মশুরুর চৌধুরী শওকত, মেহেদী হাসান, কলিম উল্লাহ, শাহীন আহমদ, আনোয়ার হোসেন ও কেন্দ্রের প্রধান ক্বারী আব্দুল হালিম।

হাফিজ কবির উদ্দিনের তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, কেন্দ্রের সহ শিক্ষক সামিমুল হক।

উল্লেখ্য, প্রবাসী আব্দুল কাদির সমছুর অর্থায়নে গত ১৩ বছর থেকে আম্বরখানাস্থ নূরে আলা কমিউনিটি সেন্টারে প্রতি রমজান মাসে মাসব্যাপী কোরআন প্রশিক্ষণের আয়োজন করা হয়। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.