Sylhet Today 24 PRINT

মুক্তাদিরের মুক্তির দাবিতে সিলেটে স্বেচ্ছাসেবক দলের মিছিল

সিলেটটুডে ডেস্ক |  ২৬ অক্টোবর, ২০১৮

বেগম খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানের সাজা বাতিল ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরসহ গ্রেপ্তারকৃত সকল নেতৃবৃন্দের মুক্তির দাবিতে শুক্রবার দুপুরে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দল। মিছিলটি কোর্ট পয়েন্টে থেকে শুরু হয়ে জিন্দাবাজার গিয়ে শেষ হয়।
বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম।

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল ওয়াহিদ সোহেলের পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি আব্দুল আহাদ খান জামাল, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আরিফ ইকবাল নেহাল চেয়ারম্যান, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, এমসি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক কামাল হাসান জুয়েল।

মিছিল সমাবেশে উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা আনসার আলী, মল্লিক আহমদ, দেলওয়ার হোসেন চৌধুরী, হান্নান আহমদ, আজম খান, সৈয়দ আমিন, মনাফ মিয়া, সালেক আহমদ, আালাউদ্দিন মনাই, শেখ আব্দুল মনাফ, সাহেদ আহমদ, রাসেল আহমদ খান, আজিজ খান সজিব, জাহেদ আহমদ, সুমন জালালী, কামাল আহমদ, তেরাব আলী লিটন, আব্দুল, মোহন  আহমদ, বাইন উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন, জুমন আহমদ, ফারুক আহমদ, আকিল হুসেন, হাবিব, দেলয়ার হোসেন, জাহাঙ্গীর হুসেন, পলাশ, জাকির, মনির, রিপন, সাজ্জাদ হুসেন আরমান,  আশিক আহমদ, সাইফুল ইসলাম উজ্জল, মোস্তাক আহমদ, জীবন আহমদ, মনির হোসেন, ইমন আহমদ, রুবেল আহমদ, আব্দুস সালাম, সাহিন আহমদ, মনির হুসেন, জামাল বক্স, রবিন হুসাইন, শেখ সফিক, জহুরুল ইসলাম,  খালেদ আহমদ, রুহুল আমিন রিপন, মুশতাক, সামু, শেখ সাজু, সুমিত কর, রনি আহমদ, দেলওয়ার হুসেন প্রমুখ।

সভাপতিরর বক্তব্যে ফরহাদ চৌধরী শামীম বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া কে কারাগারে রেখে,  তারেক রহমান কে প্রহসনের সাজা প্রদান করে এদেশে কোন নির্বাচন হতে দেয়া হবে না। অবিলম্বে মিথ্যা মামলায় আটক বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের মুক্তি দাবি করছি। তা না হলে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সিলেটে প্রতিরোধ গড়ে তোলা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.