Sylhet Today 24 PRINT

উপশহরে ছাত্রলীগ কর্মী জাহিদ খুনের ঘটনায় আটক ১

নিজস্ব প্রতিবেদক |  ২৬ অক্টোবর, ২০১৮

সিলেট নগরীর উপশহরে ছাত্রলীগ কর্মী হুসাইন আল জাহিদ খুনের ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। হাবিব নামের ওই ব্যক্তি নগরীর সোনারপাড়া এলাকার দোকানদার বলে জানিয়েছে পুলিশ।

তবে এঘটনায় শুক্রবার সন্ধ্যা পর্যন্ত মামলা হয়নি।

সিলেট মহানগর পুলিশের শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন জানান, জাহিদের পরিবার এখনো মামলা করেনি। তবে তারা মামলার প্রস্তুতি নিচ্ছেন। পুলিশ সন্দেহভাজন একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।

গত বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে সিলেট নগরীর উপশহরে ছুরিকাঘাতে গুরুতর আহত হন সীমান্তিক স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী হুসাইন আল জাহিদ। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরে তিনি মারা যান। জাহিদ নগরীর তেররতন সৈদানীবাগ ১৯/৩৭নং বাসার কামাল মিয়ার ছেলে। জাহিদ খুনের ঘটনায় জেলা ছাত্রলীগের সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক জাকারিয়া মাহমুদের গ্রুপকে দায়ী করা হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.