Sylhet Today 24 PRINT

বালাগঞ্জে জাতীয় পার্টির কর্মী সভা

বালাগঞ্জ প্রতিনিধি |  ২৬ অক্টোবর, ২০১৮

 বালাগঞ্জের পূর্বগৌরীপুর ইউনিয়ন জাতীয় পার্টির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় অনুষ্ঠিত কর্মী সভায় সভাপতিত্ব করেন পূর্বগৌরীপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ছানাউর রহমান মুছা।

কর্মী সভায় বক্তব্য রাখেন পূর্বগৌরীপুর ইউনিয়ন জাতীয় পার্টির সহ-সভাপতি মো: রফিক মিয়া, সাধারন সম্পাদক আসকন আলী।

এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন জাতীয় পার্টি নেতা মহরম আলী, মো: ইবরাহিম, মতিউর রহমান, সাহেব আলী, মকবুল হোসেন, আলা উদ্দিন, আব্দুল খালিক, ইউনুছ মিয়া, এওলা মিয়া, ইউনুছ আলী, ছালমা বেগম, শাহিন আহমদ, লুৎফুর রহমান প্রমুখ।

সভায় বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট জেলা জাতীয় পার্টির সদস্য সচিব উসমান আলীকে সিলেট-৩ আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করে সাবেক রাষ্ট্রপতি হোসেইন মুহাম্মদ এরশাদের হাতকে শক্তিশালী করার আহবান জানান।  

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.