Sylhet Today 24 PRINT

কুলাউড়ায় বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

কুলাড়উড়া প্রতিনিধি |  ২৭ অক্টোবর, ২০১৮

কুলাউড়া উপজেলায় পাশের বাড়ির গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাকির হোসেন (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সে রাউৎগাও ইউনিয়নের উত্তর মনরাজ গ্রামের মো. সাজ্জাদ আলীর ছেলে।

জানা যায়, শনিবার সকাল সাড়ে ৯টায় মনরাজ গ্রামের সাজ্জাদ আলীর ছেলে জাকির পাশের বাড়িতে গাছের ডাল কাটতে যায়। এসময় গাছের পাশে থাকা বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাকির গাছ থেকে পড়ে যায়। স্থানীয় লোকজন তাকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশ তার লাশ হাসপাতাল থেকে থানায় নিয়ে আসে।

স্থানীয় ইউপি সদস্য ইসমাইল হোসেন এলাকাবাসীর বরাত দিয়ে বলেন, জাকির বাড়ির পাশে ঢাল কাটার জন্য গাছে ওঠে। এসময় গাছ থেকে পড়ে যায়। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাকি গাছ থেকে পড়ে মারা গেছে সে বিষয়টি নিশ্চিত নই।

কুলাউড়া থানার এসআই মাসুদ আলম কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, কিভাবে তার মৃত্যু হয়েছে সেটি পরিবারের লোকজন ও প্রত্যক্ষদর্শীদের সাথে আলাপ করলে জানতে পারবো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.