Sylhet Today 24 PRINT

কুশিয়ারা কল্যাণ ট্রাস্ট এর খাদ্য ও কাপড় বিতরণ

ডেস্ক রিপোর্ট |  ১৫ জুলাই, ২০১৫

কুশিয়ারা কল্যাণ ট্রাস্ট কর্তৃক ও যুক্তরাজ্য প্রবাসী কুশিয়ারা কল্যাণ ট্রাস্টের সভাপতি মুকিত আহমদ, সাধারণ সম্পাদক আজিজুস সামাদ, কোষাধ্যক্ষ হাসান আহমদ ওয়েছ ও লোকমান উদ্দিন, এনাম উদ্দিন এবং সদস্যদের সার্বিক ব্যবস্থাপনায় পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে গত ২৬শে রমজান গোলাপগঞ্জ উপজেলার ১০নং বাদেপাশা ইউনিয়নে ডেপুটি বাজার এলাকায় গরীব, অসহায় ও দুস্থ্যদের মধ্যে খাদ্য সামগ্রী ও কাপড় বিতরণ করা হয়। 

প্রাক্তন প্রধান শিক্ষক আলহাজ্ব রফিকুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ঈদ বস্ত্র বিতরণ ও খাদ্য সামগ্রী বিতরণ করেন রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক এ কে এম আব্দুস সামাদ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ব্লু-বার্ড স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষিকা ইয়াছমিন আক্তার মালেকা, ইঞ্জিনিয়ার ইহতেশান মোহাম্মদ শফি, আব্দুল কাইয়ুম, সাবেক সালেহ আহমদ, এনামুল হক, সুয়েব আহমদ, বাবুল আহমদ, ওয়াহিদুস সামাদ পাপ্পু প্রমুখ।



 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.