Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে অজ্ঞাত ব্যক্তির বস্তাবন্দি লাশ উদ্ধার

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ২৮ অক্টোবর, ২০১৮

সিলেটের গোলাপগঞ্জে এক অজ্ঞাত ব্যক্তির বস্তাবন্দী অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় উপজেলার সদর ইউনিয়নের চৌঘরি এলাকার সুরমা নদী দিয়ে ভেসে যাওয়ার সময় এ লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার সকালে চৌঘরি এলাকার সুরমা নদী দিয়ে লাশটি ভেসে যেতে দেখে স্থানীয়রা গোলাপগঞ্জ মডেল থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানার এসআই হেলাল, এসআই মহিবুর একদল পুলিশ নিয়ে বস্তাবন্দী ওই লাশটি উদ্ধার করেন। অজ্ঞাত এই ব্যক্তির বয়স ৪০ বছর হবে ধারণা করছে পুলিশ।

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফজলুল হক শিবলি লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত এ লাশটি আনুমানিক এক সপ্তাহ আগের হবে। এখনো কোন পরিচয় পাওয়া যায়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.