Sylhet Today 24 PRINT

বরযাত্রীদের সাথে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, আহত ৮

বড়লেখা প্রতিনিধি |  ২৮ অক্টোবর, ২০১৮

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দৌলতপুর বাজারের কানলী ব্রিজ এলাকায় বরযাত্রীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

পরিবহন শ্রমিকদের ডাকা ৪৮ ঘণ্টার ধর্মঘটের প্রথম দিন রোববার (২৮ অক্টোবর) বেলা দুইটার দিকে বিয়ানীবাজার-বড়লেখা উপজেলার সংযোগস্থল কানলী ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে জাহাঙ্গীর হোসেন নামের এক শ্রমিককে বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। বাকি আহত ব্যক্তিদের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, কানলী ব্রিজ এলাকায় শাহবাজপুর বরযাত্রীদের গাড়ী আটকে রাখে। এক পর্যায়ে বরযাত্রীদের মধ্য থেকে ভিডিও করতে গেলে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের ৮ আহত হয়েছেন।

এ ব্যাপারে শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মোহাম্মদ মোশাররফ হোসেন রোববার বিকেলে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিলো, তবে সেখানে কাউকে পাওয়া যায়নি। শুনেছি আহতরা বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.