Sylhet Today 24 PRINT

৪৮ ঘন্টা পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হলো কুলাউড়া স্টেশনে

কুলাউড়া প্রতিনিধি |  ২৮ অক্টোবর, ২০১৮

ফাইল ছবি

কুলাউড়া রেলওয়ে জংশন স্টেশনের অন্তর্ভুক্ত বিকল বৈদ্যুতিক ট্রান্সফরমারটি সরিয়ে নতুন ট্রান্সফরমার প্রতিস্থাপন করায় ৪৮ ঘন্টা পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয় স্টেশন ও আশেপাশের এলাকায়।

রোববার (২৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে নতুন ট্রান্সফরমারটি লাগানোর পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয় বলে জানিয়েছেন কুলাউড়া স্টেশন মাস্টার মফিজুল ইসলাম।

স্টেশনের বিকল্প ট্রান্সফরমার ও বড় জেনারেটর না থাকায় শুক্রবার ও শনিবার পুরো রাত অন্ধকারে ছিলো স্টেশনের প্লাটফর্ম এবং ওয়েটিংরুম। এতে করে চরম দুর্ভোগ পোহাতে হয় বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য আসা যাত্রী সাধারণ। এছাড়াও স্টেশনের কর্মরত টিকেট কাউন্টার সহ অন্যান্য বিভাগের সাময়িক সমস্যার সম্মুখীন হতে হয়েছে।

সিলেট বিভাগীয় প্রকৌশলী (কুলাউড়ার দায়িত্বে থাকা) আসাদ উদ দৌলা বলেন, ঢাকা থেকে ট্রান্সফরমার আনার পর তা লাগানো হয়েছে। এখন বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার (২৬ অক্টোবর) সকাল ১১টা থেকে ২৮ অক্টোবর রোববার দুপুর ২টা পর্যন্ত টানা ৪৮ ঘণ্টার বেশি রেলওয়ে জংশনটি বিদ্যুৎহীন ছিলো।




টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.