Sylhet Today 24 PRINT

সিলেটে আজও বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা কমবে

সিলেটটুডে ডেস্ক |  ২৮ অক্টোবর, ২০১৮

লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশে অবস্থান করার ফলে সিলেট সহ সারাদেশের দিনের তাপমাত্রা হ্রাসসহ হালকা বৃষ্টিপাত হতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়,  রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী চব্বিশ ঘণ্টায় সিলেট, ময়মনসিংহ, ঢাকা, ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হয়।

ঢাকা, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

এছাড়াও সারাদেশে দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

রোববার (২৮ অক্টোবর) সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

সিলেটে সকাল ৯টায় বাতাসের আর্দ্রতা পরিমাপ করা হয় ৯১ শতাংশ যা সন্ধ্যা ৬টা বৃদ্ধি পেয়ে ৯৭ শতাংশে পৌঁছায়।

এদিকে গত শনিবার (২৭ অক্টোবর) সকাল ৬টা থেকে আজ রোববার (২৮ অক্টোবর) সকাল ৬টা পর্যন্ত সিলেটে শূন্য দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ রোববার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৮ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল (সোমবার) সূর্যোদয় হবে ৫টা ৫৯ মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৫টা ১৩ মিনিটে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.