শ্রীমঙ্গল প্রতিনিধি | ২৯ অক্টোবর, ২০১৮
মৌলভীবাজাররে শ্রীমঙ্গলে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহকে অবহিতকরণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ অক্টোবর) সকালে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নজরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন ম্যাক বাংলাদেশের সভাপতি এ কে এম হামদি, বাংলাদেশের গ্রাম আদালত সক্রিয়করণ শ্রীমঙ্গল উপজেলা সমন্বয়কারী তাহমীনা পারভীন। গ্রাম আদালত সম্পর্কিত তথ্য উপস্থাপন করেন ইউএনডিপি এর ডিস্ট্রিক্ট ফেসিলেটর মাহবুবুল আলম।
কর্মশালায় গ্রাম আদালতের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা ও জনসাধারণ এর মধ্যে সচেতনতা বৃদ্ধিতে গ্রাম আদালতের সহায়ক ভূমিকার ওপর প্রশিক্ষণ দেওয়া হয়।