সিলেটটুডে ডেস্ক | ২৯ অক্টোবর, ২০১৮
সিলেট জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ বলেছেন, অবৈধ বাকশালী সরকার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আরেকটি রাজনৈতিক ফরমায়েশি রায় দিয়েছে। সরকারদলীয় লোকজনকে দিয়ে ভুয়া মামলা, ভুয়া সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যেখানে সাজা তো দূরের কথা মামলাই চলতে পারে না, সেখানে ৭ বছরের সাজা আওয়ামী রাজনৈতিক প্রতিহিংসামূলক বিচারের নামে চরম অবিচারের শামিল। জাতি এই রায় ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।
সোমবার (২৯ অক্টোবর) জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার রায়ে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সাজা প্রদানের প্রতিবাদে ও রায় প্রত্যাখ্যান করে নগরীতে তাৎক্ষনিক প্রতিবাদ মিছিল বের করে সিলেট জেলা ও মহানগর বিএনপি।
মিছিলটি নগরীর জিন্দাবাজার থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মির্জাজাঙ্গাল পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়। সমাবেশে এসব কথা বলেন বক্তারা।
তারা আরও বলেন, অবৈধ ফ্যাসিস্ট সরকার আদালতের ঘাড়ে বন্দুক রেখে বিরোধী রাজনৈতিক প্রতিপক্ষকে নির্মূলের ষড়যন্ত্র করছে। এরই অংশ হিসেবে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে একের পর এক ফরমায়েশি সাজা প্রদান করা হচ্ছে। ইতিমধ্যে ফরমায়েশি রায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ নিরপরাধ বিএনপি নেতৃবৃন্দের বিরুদ্ধে যাবজ্জীবন সাজা প্রদান করেছে আওয়ামী আজ্ঞাবহ আদালত। আওয়ামী দু:শাসনে প্রতিটি রাষ্ট্রযন্ত্র আজ ধ্বংসের দ্বারপ্রান্তে।
বক্তারা বলেন, বিচার ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে আদালতকে দিয়ে বেগম খালেদা জিয়াকে রাজনীতির ময়দান থেকে মাইনাস করতেই এমন ফরমায়েশি রায় জাতি বরদাশত করবে না। অবিলম্বে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দেয়া সকল ফরমায়েশি সাজা বাতিল করে নি:শর্ত মুক্তি দিতে হবে। তারেক রহমানের বিরুদ্ধে দেয়া সাজা বাতিল করতে হবে। অন্যথায় বাকশালী সরকারকে কঠোর মূল্য দিতে হবে।
মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, মহানগর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত্ চৌধুরী সাদেক, মহানগর সহসভাপতি কাউন্সিলার ফরহাদ চৌধুরী শামীম, সহসভাপতি কাউন্সিলার রেজাউল হাসান কয়েস লোদী, জেলা সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক আলী হোসেন বাচ্চু হুমায়ুন আহমদ মাসুক, জেলা সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল ও আবুল কাশেম, দপ্তর সম্পাদক এডভোকেট মো. ফখরুল হক, মহানগর আপ্যায়ন সম্পাদক আফজাল উদ্দিন, জেলা সহসাংগঠনিক সম্পাদক মুরাদ হোসেন ও হাবিবুর রহমান হাবিব, সহদপ্তর সম্পাদক আব্দুল মালেক, সহশিশু সম্পাদক দিলোয়ার হোসেন জয়, বিএনপি নেতা মঈনুল হোসেন মঞ্জু, আজাদুর রহমান আজাদ মেম্বার, দিলোয়ার হোসেন চৌধুরী, সুজান আহমদ, জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, ছাত্রদল নেতা এনামুল হক শামীম, বদরুল ইসলাম, আলী আহমদ আলম, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান, এনামুল হক, হাসিব আহমদ, হুমায়ুন রশিদ, কয়েস আহমদ, মঈন আহমদ, জুয়েল আহমদ, ইসলাম উদ্দিন, আলী আকবর রাজন, দুলাল আহমদ, মাহবুবুল আলম সৌরভ, আহমদ শাহীন, এসএম জুয়েল, শাহেদ আহমদ, নাজির আহমদ, সজিবুর রহমান রুবেল, সাহেল আহমদ নয়ন, স্বপন আহমদ, হাসান আহমদ রাসেল, সামাদ উদ্দিন, নাঈম আহমদ, শ্রমিক দল নেতা আব্দুল আহাদ ও ইশরাক জাহান খোকন প্রমুখ।
এছাড়াও নগরীর বিভিন্ন স্থানে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সাজাকে প্রত্যাখ্যান করে পৃথক পৃথক প্রতিবাদ মিছিল বের করা হয়।