Sylhet Today 24 PRINT

বড়লেখায় ইউনিয়ন আ’লীগের ইফতার মাহফিল সম্পন্ন

বড়লেখা প্রতিনিধি |  ১৬ জুলাই, ২০১৫

 

বড়লেখা উপজেলার কাঁঠালতলী ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

আজ ১৫ জুলাই বুধবার কাঁঠালতলী বাজারস্থ হাজী আছব্বির আলী কমপ্লেক্সে ইফতার মাহফিলের পূর্বে এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কাঁঠালতলী ইউনিয়ন আওয়ামীলীগ’র সভাপতি আব্দুল মোক্তাদির। উপজেলা যুবলীগ’র দপ্তর সম্পাদক এনাম উদ্দিন’র পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মো: শাহাব উদ্দিন এমপি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক বড়লেখা উপজেলা উপজেলা চেয়ারম্যান ও বর্তমান মুক্তিযুদ্ধা কমান্ডার সিরাজ উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ’র যুগ্ম সম্পাদক আনোয়ার উদ্দিন।

ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ’র সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, থানা আওয়ামীলীগ’র আইন বিষয়ক সম্পাদক সাইফুর রাজা দুলু, উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি এখলাছ উদ্দিন, সাবেক ছাত্র নেতা ফয়ছল আহমদ, ইউপি আওয়ামীলীগ’র সাংগঠনিক সম্পাদক মহি উদ্দিন গোলজার, ইউপি যুবলীগ সভাপতি গৌছ উদ্দিন, সম্পাদক নাজিম উদ্দিন, আ’লীগ নেতা আশরাফ হোসেন, আব্দুল মতিন প্রমুখ।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.