জৈন্তা প্রতিনিধি | ১৬ জুলাই, ২০১৫
ঢাকা বিশ্ববিদ্যালয় সাবেক ছাত্রলীগ নেতা জৈন্তাপুর চারীকাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আইয়ুব আলী বলেন, এক সময় জৈন্তাপুরে নেতৃত্ব শূণ্যতা ছিল এখন আর এই মন্দা নেই। জৈন্তার ঘরে ঘরে নেতৃত্ব সৃষ্টি হয়েছে। বৃহত্তর জৈন্তার মানুষ সারা দেশে নেতৃত্ব দিচ্ছে। সুতরাং আগামীতে বৃহত্তর জৈন্তা এলাকা থেকেই মহান জাতীয় সংসদে নেতৃত্বে আসবে। সাবেক ছাত্রনেতা আইয়ুব বুধবার ১৫ জুলাই নগরীর এক অভিযাত হোটেলে তার উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল পূর্বে আলোচনা সভায় উপরোক্ত কথাগুলো বলেন।
গোয়াইঘাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা আওয়ামীলীগের সদস্য মোঃ ইব্রাহিমের সভাপতিত্বে ও রুরাল ফিজিশিয়ান ওয়েলফেয়ার অর্গানাইজেশনের চেয়ারম্যান মো: অলিউর রহমানের পরিচালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, দৈনিক সিলেট বানীর নির্বাহী সম্পাদক এম.এ হান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এড. মামুনুর রশিদ, বিশিষ্ট রাজনীতিবীদ ও ব্যবসায়ী নাজিম উদ্দিন, সাংবাদিক জে.এম শামসুল ইসলাম, মো: ফয়জুল্লাহ, বাহার উদ্দিন, জৈন্তাপুর মুক্তিযোদ্ধা কমান্ড সওকত, মোহনা টেলিভিশনের মুজিবুর রহমান ডালিম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোস্তফা কামাল চৌধুরী, সাংবাদিক চৌধুরী দেলোয়ার হোসেন জিলন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাশেদুল ইসলাম, যুবলীগ নেতা তুহিন আহমদ, প্রজন্মলীগ সিলেট জেলার সিনিয়র সহ-সভাপতি মিসবাউল ইসলাম, ছাত্রলীগ নেতা মাসুক আহমদ, ছাত্রলীগ নেতা তারেক আহমদ প্রমুখ।
সভার শুরুতে পরিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা রিয়াজুল ইসলাম।