Sylhet Today 24 PRINT

দিরাইয়ে সংঘর্ষে নিহত ১, আটক ১০

দিরাই প্রতিনিধি |  ২৯ অক্টোবর, ২০১৮

দিরাই গ্রাম্য আধিপত্যের জের ধরে দুপক্ষের সংঘর্ষে এরশাদ (২৮) নামের একব্যক্তি নিহত ও অন্তত ২০জন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে ১০জনকে আটক করেছে ।

সোমবার বিকেল ৪টার দিকে উপজেলার রফিনগর ইউনিয়নের সেচনী গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানাযায়, গ্রামের আবুল কালাম ও আমির আলীর লোকজনের মাঝে গ্রাম্য নেতৃত্ব নিয়ে বহুদিন ধরে বিরোধ চলে আসছে, এরই জের ধরে আমির আলীর পক্ষের এরশাদ কে আবুল কালামের লোকজন গ্রামের পাশের রাস্তায় আটক করলে আমীর আলীর লোকজন তাকে উদ্ধার করতে গেলে কথা কাটাকাটির একপর্যায়ে দুপক্ষ সংঘর্ষে লিপ্ত হলে এরশাদ মিয়া ঘটনাস্থলেই নিহত ও একই পক্ষের লিটন মিয়ার(২৫) একহাত কেটে ফেলে প্রতিপক্ষ। এ সময় উভয় পক্ষের অন্তত ২০জন আহত হয়।

দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল ১জন নিহত হওয়ার বিষয় নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে ১০ জনকে আটক করেছে। পরিস্থিতি শান্ত রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.