Sylhet Today 24 PRINT

ঈদুল ফিতর উপলক্ষ্যে ইনুর স্কুলে ঈদ বস্ত্র বিতরণ

ডেস্ক রিপোর্ট |  ১৬ জুলাই, ২০১৫

রমজানেরই রোজার শেষে এলো খুশির ঈদ, আপনারে বিলিয়ে দে তোর আসমানের তাবিজ- জাতিয় কবি কাজী নজরুল ইসলামের এই গানের সুরে নগরীর কুশিঘাট বোরহানাবাদে সিলেটভিউ২৪ডটকম পরিচালিত ‘ইনুর ইস্কুলে’ সুবিধাবি ত শিক্ষার্থীদের মাঝে শ্রীহট্ট আলোর দিশারী সমবায় সমিতি ও শাম্মি আখতার এর সৌজন্যে ৪০জন শিক্ষার্থী দের মধ্যে ঈদবস্ত্র বিতরন করা হয়।

স্কুলের প্রতিষ্ঠাতা ইমতিয়াজ রহমান ইনুর সভাপতিত্বে ও শিক্ষিকা তানজিদা আক্তার সাকীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক শ্যামল সিলেটের বার্তা সম্পাদক মোহাম্মদ আবুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী আব্দুস সত্তার উচ্চ বিদ্যালইয়ের সাবেক প্রধান শিক্ষক আনোয়ার উদ্দিন বোরহানাবাদী বি.এ, দৈনিক শ্যামল সিলেটের ফটোগ্রাফার আকরাম হোসেন।

শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিল স্কুল ক্যাপ্টেন লিপি আক্তার, সহকারী ক্যাপ্টেন লিজা আক্তার, মুসা আহমদ, সাইদ আহমদ প্রমুখ।

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.