Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে নদী থেকে লাশ উদ্ধার

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ৩০ অক্টোবর, ২০১৮

সিলেটের গোলাপগঞ্জে সুরমা নদী থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৩০ অক্টোবর) দুপুর ২টায় বাঘা ইউনিয়নের তুড়ুভাগ খেয়াঘাটের তীর থেকে এই লাশ উদ্ধার করা হয়। নিহত চুনু মিয়ার বাড়ি গোলাপগঞ্জের উত্তর বাঘা গ্রামে বলে জানা গেছে।

জানা যায়, মঙ্গলবার দুপুরে বাঘা ইউনিয়নের সুরমা নদীর তুড়ুভাগ খেয়াঘাটে চুনু মিয়ার লাশ স্থানীয়রা দেখতে পায়। বিষয়টি পুলিশকে অবগত করলে গোলাপগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) দেলোয়ার হোসেন একদল পুলিশ নিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

নিহতের ভাতিজা জুবের আহমদ বলেন, ওসমানী হাসপাতালের মর্গে লাশের ময়নাতদন্ত চলছে। চুনু মিয়া হত্যা করা হয়েছে বলে অভিযোগ তার।

গোলাপগঞ্জ মডেল থানার ওসি একেএম ফজলুল হক শিবলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত লাশের পরিচয় সনাক্ত হওয়া গেছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

এদিকে রোববার (২৮ অক্টোবর) সকালে উপজেলার চৌঘরী এলাকার সুরমা নদীতে ভাসমান অবস্থায় আরেকটি অর্ধগলিত অজ্ঞাত লাশ উদ্ধার করে পুলিশ। পরে এ লাশটি পরিচয় না পেয়ে বেওয়ারিশ হিসেবে লাশটি দাফন করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.