বানিয়াচং প্রতিনিধি | ৩০ অক্টোবর, ২০১৮
বানিয়াচংয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে বিজয় ফুল উৎসব অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০অক্টোবর) উপজেলা পরিষদ মাঠে উৎসবের আয়োজন করা হয়।
উৎসবে গল্প বলা, আবৃত্তি, অভিনয়, রচনা, চিত্রাঙ্কন, জাতীয় সংগীত, দেশাত্মবোধক গান ও চলচ্চিত্র নির্মাণ প্রতিযোগিতা করা হয়। এতে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন খন্দকার।
উৎসবে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।