Sylhet Today 24 PRINT

সংলাপ সংবিধানের ভিত্তিতে: বিমানমন্ত্রী

ছাতক প্রতিনিধি |  ৩০ অক্টোবর, ২০১৮

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল এমপি বলেছেন, জাতীয় ঐক্যফ্রন্টের সাথে সংলাপ হবে সংবিধানের ভিত্তিতে। সংবিধানের বাইরে কোন সংলাপ হবে না। প্রধানমন্ত্রী ও মন্ত্রীসভার অধীনেই সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৩০ অক্টোবর) সকালে ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ কলেজ মাঠে আয়োজিত এক সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।

কলেজ অধ্যক্ষ সুজাত আলী রফিকের সভাপতিত্বে ও অধ্যাপক রমেন্দু বিকাশ দের পরিচালনায় অনুষ্ঠিত সুধী সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ছাতক-দোয়ারা নির্বাচনী এলাকার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।

বিশেষ অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জের জেলা প্রশাসক আব্দুল আহাদ, পুলিশ সুপার বরকত উল্লাহ খান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সিলেটের নির্বাহী প্রকৌশলী নাজমুল হাকিম।

এসময় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য দেন ছাতক উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ফজলুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লা

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.