Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারী শিক্ষার্থীদের বাইসাইকেল বিতরণ

কমলগঞ্জ প্রতিনিধি |  ৩০ অক্টোবর, ২০১৮

মৌলভীবাজারের কমলগঞ্জে সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারী শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৩০ অক্টোবর) দুপুর ১টায় কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চিফ হুইপ, সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ, কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম. মোছাদ্দেক আহমেদ মানিক, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক হারুন অর রশীদ ভূঁইয়া, কমলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান মো: আব্দুল হান্নান প্রমুখ।

অনুষ্ঠানে সমতলে বসবাসরত ৫০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারী শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.