শ্রীমঙ্গল প্রতিনিধি | ০১ নভেম্বর, ২০১৮
‘জেগেছে যুব গড়বে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১ নভেম্বর) সকালে যুব উন্নয়ন অধিদপ্তর শ্রীমঙ্গল উপজেলা শাখার আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনাসভা অনুষ্ঠিত ও একটি র্যালি বের করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামের সভাপতিত্বে সময় প্রধান অতিথি ছিলেন সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রণধীর কুমার দেব, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো.আশরাফুজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রেমসাগর হাজরা প্রমুখ।
এসময় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা, সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দরা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।