Sylhet Today 24 PRINT

মাধবপুরে ২ হাজার পিস ইয়াবা গ্রেপ্তার ১

মাধবপুর প্রতিনিধি |  ০১ নভেম্বর, ২০১৮

হবিগঞ্জের মাধবপুরে ২ হাজার পিস ইয়াবাসহ নেকবর (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।

বৃহস্পতিবার (১ নভেম্বর) দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে হবিগঞ্জর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. খায়রুল আলমের নেতৃত্বে মাধবপুর বাস স্ট্যান্ডে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নেকবর পার্শ্ববর্তী বিজয়নগর উপজেলার সীমান্তবর্তী চতুরপুর গ্রামের ওহাব মিয়ার ছেলে।

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. খায়রুল আলম জানান, ইয়াবার বিশাল চালান নিয়ে সড়ক পথে যাবার পথে তাকে গ্রেপ্তার করে মাধবপুর থানায় সোপর্দ করা হয়েছে।

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে মাধবপুর থানার ডিউটি অফিসার শিবানী দাস জানান, এ ব্যাপারে মাধবপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নেকবরের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.