Sylhet Today 24 PRINT

মাধবপুরে নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ

মাধবপুর প্রতিনিধি |  ০১ নভেম্বর, ২০১৮

হবিগঞ্জের মাধবপুরে উপজেলা পরিষদের অর্থায়নে নারী উন্নয়ন প্রকল্প আত্মকর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে ২৫ নারীকে সেলাই মেশিন বিতরণ করেছে। বৃহস্পতিবার (১ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মো. শাহজাহান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেলাই মেশিন বিতরণ করেন।

নারী উন্নয়ন ফোরামের সভানেত্রী মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট সুফিয়া আক্তার হেলেন এতে সভাপতিত্ব করেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত সুলতানা, প্রেসক্লাবের সাবেক সভাপতি রোকন উদ্দিন লস্কর, নারী উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক সেলিনা আক্তার, মাধবপুর পৌর কাউন্সিলর ইসরাত জাহান ডলি, নারী নেত্রী শ্যামলী দেব প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.