শ্রীমঙ্গল প্রতিনিধি | ০২ নভেম্বর, ২০১৮
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দরিদ্র ও অসচ্ছল ছাত্র ছাত্রীদের সহযোগিতার জন্য কাজ করা সংগঠন দরিদ্র এতিম সমাজ কল্যাণ সংস্থার নতুন কমিটি গঠন করা হয়েছে৷
শুক্রবার (২ নভেম্বর) সকাল ১০টা থেকে সংগঠনটির বর্ধিত সভা শহরের কলেজ রোডস্থ গ্রীনলিফ গেস্ট হাউসে অনুষ্ঠিত হয়৷
বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনটির উপদেষ্টা ও মানবাধিকার কর্মী এস কে সুমন ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. নুরুর রহমান ও শিক্ষিকা রহিমা বেগম ৷উপস্থিত ছিলেন দরিদ্র এতিম সমাজ কল্যান সংস্থার সদস্য ইকবাল মিয়া, ইমন দাশ প্রান্ত, রুবেল মিয়া, সোহান আহমেদ, প্রমি সুত্রধর, প্রিয়াংকা গোস্বামী, কেয়া পাল প্রমুখ৷
বর্ধিত সভা শেষে সর্বসম্মতি ক্রমে ২১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়৷ সভাপতি মনোনীত হয়েছেন বিজয় দাশ ও সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান।
বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এক ঝাঁক তরুণ শিক্ষার্থীদের উদ্যোগে ২০১৫ সালে গঠিত হয় দরিদ্র এতিম সমাজ কল্যাণ সংস্থা সংগঠন।
শ্রীমঙ্গল উপজেলার দরিদ্র এতিম ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও শিক্ষা বৃত্তি নিয়ে কাজ করবে এই সংগঠন। বিভিন্ন স্কুলপর্যায়ে ঝড়ে পড়া শিক্ষার্থীদের পড়া লেখার সুযোগ সৃষ্টি নিয়েও কাজ করে এই সংগঠনের সদস্যরা।