Sylhet Today 24 PRINT

ছাতকে যুবকের আত্মহত্যা

ছাতক প্রতিনিধি |  ০২ নভেম্বর, ২০১৮

সুনামগঞ্জের ছাতকে নবী হোসেন মোহন (৩৩) নামের এক যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।

শুক্রবার (২ নভেম্বর) সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে সুনামগঞ্জ মর্গে পাঠিয়েছে।

নবী হোসেন উপজেলার সিংচাপইড় ইউনিয়নের জিয়াপুর গ্রামের হাবিজ উল্লাহর পুত্র।

বৃহস্পতিবার রাতে বসত ঘরের তীরের সাথে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে সে আত্মহত্যা করে। সকালে ঝুলন্ত লাশ দেখে পরিবারের লোকজন পুলিশে খবর দেয়।

খবর পেয়ে জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই নূর মোহাম্মদ খান ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছেন। জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই নূর মোহাম্মদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.