Sylhet Today 24 PRINT

রাজন হত্যা: দুলাল ও নূর মিয়ার ৭ দিন রিমান্ড মঞ্জুর

সিলেটটুডে ডেস্ক |  ১৬ জুলাই, ২০১৫

নির্মম নির্যাতনে নিহত শিশু শেখ মো. সামিউল আলম রাজন হত্যা মামলার আসামি দুলাল আহমদ এবং নির্যাতনের ভিডিও চিত্র ধারণকারী নূর মিয়ার সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর সোয়া ৩টার দিকে শুনানি শেষে আদালতের বিচারক আনোয়ারুল হক তাদের ৭ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা মহানগর গোয়েন্দ‍া পুলিশের পরিদর্শক রঞ্জিত তাদের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে (তৃতীয়) হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

সহকারী পুলিশ কমিশনার (প্রসিকিউশন) আব্দুল আহাদ চৌধুরী শুনানি শেষে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.