Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে বিএনপিপন্থী পৌর কাউন্সিলর গ্রেপ্তার

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ০৪ নভেম্বর, ২০১৮

সিলেটের গোলাপগঞ্জে নুরুল আম্বিয়া চৌধুরী জামিল নামে এক পৌর কাউন্সিলরকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার গোলাপগঞ্জ বাজারের চৌমুহনী থেকে তাকে আটক করা হয় বলে জানান গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফজলুল হক শিবলি।

গ্রেপ্তার নুরুল আম্বিয়া গোলাপগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর ও উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক বলে জানা গেছে। তিনি উপজেলার পৌর এলাকার ফুলবাড়ি পূর্ব পাড়া গ্রামের মৃত পিতা আখলাকুল আম্বিয়া চৌধুরীর পুত্র।

ওসি একেএম ফজলুল হক শিবলি জানান,  রোববার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) দেলওয়ার হোসেনের নেতৃত্বে গোলাপগঞ্জ বাজারের চৌমুহনী থেকে তাকে আটক করা হয়। ২০১৪ সালের নাশকতার একটি মামলার তিনি ওয়ারেন্টভুক্ত আসামী বলে জানিয়েছে পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.