Sylhet Today 24 PRINT

বিএনপি নেতা ইলিয়াস আলী’র পরিবারের ঈদ শুভেচ্ছা

ডেস্ক রিপোর্ট |  ১৬ জুলাই, ২০১৫

বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য জননেতা এম ইলিয়াস আলীর সহধর্মীনি, সিলেট জেলা বিএনপি’র সিনিয়র সদস্য বেগম তাহসিনা রুশদীর লুনা বিশ্বনাথ-বালাগঞ্জ-ওসমানী নগর ও সিলেটবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিবাদন জানিয়েছে।

আজ বৃহস্পতিবার এক বার্তায় তিনি বলেন, ঈদ সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি।

তিনি আরো বলেন, জননেতা এম ইলিয়াস আলীর জন্য সকলের কাছে দোয়া কামনা করে বলেন, জননেতা এম ইলিয়াস আলীকে আল্লাহ যেন জনতার মাঝে ফিরিয়ে দেন।



টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.