Sylhet Today 24 PRINT

রথযাত্রা উপলক্ষে ২১ দেবালয়কে সিসিকের অনুদান প্রদান

সিলেটটুডে ডেস্ক |  ১৬ জুলাই, ২০১৫

রথযাত্রা উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে দেবালয়কে অর্থিক অনুদান বিতরন ও এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সিসিক সভা কক্ষে বৃহস্পতিবার সকালে রথযাত্রা উপলক্ষে উৎসবে অংশগ্রহণকারী ২১ দেবালয়কে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ৪ লক্ষ ২০ হাজার টাকা অর্থিক অনুদান প্রদান করা হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিটি কর্পোরেশনের প্রধান নিবার্হী কর্মকর্তা এনামূল হাবীব। সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি শ্রী অনিল কিষণ সিংহের সভাপতিত্বে ও সহ সভাপতি এডভোকেট ড. দিলীপ কুমার দাশ চৌধুরীর পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিটি কর্পোরেশনের কাউন্সিলর শান্তনু দত্ত সনতু, কাউন্সিলর এবি এম জিল্লুর রহমান উজ্জল, কাউন্সিলর আব্দুর রকিব তুহিন, সিটি কর্পোরেশনের হিসাব রক্ষন কর্মকর্তা আ ন ম মুনসুফ, দেবালয় রথযাত্রা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নৃপেন্দ্র সিংহ, ইসকনের সিদ্দ মাধব দাশ, ভাগবত করুনা দাশ ব্রহ্মচারী প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সিটি কর্পোরেশনের প্রধান নিবার্হী কর্মকর্তা এনামূল হাবীব বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির নগর হিসেবে সিলেটের ঐতিহ্য রয়েছে। ভবিষ্যতেও ঐতিহ্যের এ ধারা অব্যাহত রাখতে হবে। তিনি ধর্মীয় ভাব গাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশে রথযাত্রা উৎসব উদযাপনে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

দেবালয়গুলো হচ্ছে শ্রী শ্রী কৃষ্ণ বলরাম জিউর আখড়া লামা বাজার, শ্রী শ্রী জগন্নাথ জিউর আখড়া আম্বরখানা, শ্রী শ্রী রাধাকৃষ্ণ জগন্নাথ মনিপুরী মন্দির শিবগঞ্জ, শ্রী শ্রী নরসিংহ জীউর আখড়া কালিঘাট, শ্রী শ্রী মহাপ্রভু মন্দির মণিপুরী রাজবাড়ী, শ্রী শ্রী জগন্নাথ জিউর আখড়া নয়াবাজার, ইসকন(ইন্সাটরন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসান্সন্সেস), শ্রী শ্রী জগন্নাথ জীউর আখড়া কালিঘাট, শ্রী শ্রী মহাপ্রভু মন্দির নরসিংটিলা নীচ পাড়া, শ্রী শ্রী মহাপ্রভু মন্দির লালদিঘীর পার, শ্রী শ্রী মহাপ্রভূ মন্দির সাগরদিঘীর পার, শ্রী শ্রী গোপীনাথ জীউর আখড়া মাছিমপুর, শ্রী শ্র্রী জগন্নাথ মন্দির বড় বাজার, শ্রী শ্রী জগন্নাথ জিউর আখড়া সুবিদ বাজার, শ্রী শ্রী মহাপ্রভু জীউর আখড়া লামাবাজার, শ্রী শ্রী জগন্নাথ জীউর আখড়া জিন্দাবাজার, নিম্বার্ক আশ্রম মির্জাজাঙ্গাল, শ্রী শ্রী ব্রজনাথ ব্রজেশ্বর ী মন্দির, সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.