Sylhet Today 24 PRINT

আইয়ূব বাচ্চু স্মরণে সিলেটে কনসার্ট শুক্রবার

সিলেটটুডে ডেস্ক |  ০৭ নভেম্বর, ২০১৮

প্রয়াত ব্যান্ড শিল্পী আইয়ূব বাচ্চু স্মরণে সিলেট রিকাবীবাজারস্থ কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে আগামী শুক্রবার (৯ নভেম্বর) বিকাল ৩টায় ‘সিলেট ওপেন এয়ার-২’ কনসার্ট অনুষ্ঠিত হবে।

‘সিলেট ডিভিশনাল ব্যান্ড এসোসিয়েশন’ এর উদ্যোগে এ কনসার্টের আয়োজন করা হয়েছে। কনসার্টে সিলেটের উদীয়মান ব্যান্ড শিল্পীগণ গান পরিবেশন করবেন। প্রয়াত আইয়ুব বাচ্চুর প্রতি সম্মান প্রদর্শনে অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে।

এর আগেও ‘সিলেট ডিভিশনাল ব্যান্ড এসোসিয়েশন’ সিলেটে ‘সিলেট ওপেন এয়ার-১’, শহীদ স্মরণে, ‘এইচটুএসোফোর ব্যান্ডের ইপি লঞ্চিং’ ‘রিভুলিউশন ব্যান্ডের ইপি লঞ্চিং’ ‘বর্ষবরণ ব্যান্ড উৎসব’ সহ নানা কনসার্টের আয়োজন করেছে।
উক্ত কনসার্টে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। তাই সকল রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও আইয়ূব বাচ্চু ভক্তদের কনসার্টের যাওয়ার আহ্বান করেছেন ‘সিলেট ডিভিশনাল ব্যান্ড এসোসিয়েশন’ এর সভাপতি কার্তিক পাল ও সাধারণ সম্পাদক প্রিন্স দে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.