Sylhet Today 24 PRINT

বাহুবলে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি |  ০৮ নভেম্বর, ২০১৮

হবিগঞ্জ জেলার বাহুবলে কালনী ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত  (২৮)  এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সাতগাও রশিদপুর রেলসড়কের মধ্যবর্তী স্থানে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি।

জানা যায়, সকাল  ১০ টায় শ্রীমঙ্গল থেকে ছেড়ে আসা ঢাকাগামী কালনী ট্রেনের নিচে কাটা পড়ে যুবকটি। খবর পেয়ে শ্রীমঙ্গল রেলওয়ে থানা থেকে পাহাড়িকা ট্রেনে করে রওয়ানা হয়েছে পুলিশ।

শ্রীমঙ্গল রেলওয়ে থানার ওসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.